ধূপগুড়িতে তৃণমূলের ঘাঁটিতে ভাঙন, বিজেপিতে যোগ দিল ৬০ জন।

ধূপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোটের উত্তাপ বাড়তেই শুরু হয়েছে দলবদলের রাজনীতি। বিজেপি মনোনীত প্রার্থী নরেশ চন্দ্র রায়-এর নাম ঘোষণার পরই এলাকায় জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে বিজেপিতে যোগদানের হিড়িক লক্ষ্য করা গেল।
ঝাড়আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫/৬০ নম্বর বুথে, যা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানেই বড়সড় ভাঙনের ছবি সামনে এসেছে। জানা গিয়েছে, ওই বুথের প্রায় ১৪টি পরিবারের ৬০ জন ভোটার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন।
দলত্যাগীদের দাবি, শাসক দলের দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে তারা পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পতাকা হাতে তুলেছেন।
এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত থেকে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেন, “মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে, আর সেই আস্থার জায়গা হয়ে উঠেছে বিজেপি।”
একসময় কংগ্রেস ও পরে তৃণমূলের ‘দুর্গ’ হিসেবে পরিচিত এই এলাকায় এমন ভাঙন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *