
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে জোরদার প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ময়রাডাঙ্গা অঞ্চলে তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়-এর সমর্থনে দেখা গেল জমজমাট জনসংযোগ কর্মসূচি।
সকাল থেকেই দলের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে তৃণমূলের পক্ষে সমর্থন চান তাঁরা।
এদিন প্রচারের পাশাপাশি বড়সড় রাজনৈতিক যোগদানের ঘটনাও ঘটে। ময়রাডাঙ্গা অঞ্চলের ১৩/১৬৮ নম্বর বুথের কুঞ্জনগর এলাকায় ৮টি পরিবার ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে। তাঁর নেতৃত্বে প্রার্থী সুভাষ চন্দ্র রায় গোটা ময়রাডাঙ্গা অঞ্চল জুড়ে প্রচার চালান।
নির্বাচনের আগে এই ধরনের যোগদান ও সক্রিয় প্রচার তৃণমূল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস ও উৎসাহ জোগাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply