গড়বেতা শহরের BDO অফিস সংলগ্ন ময়দানে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গরবেতা শহরের BDO অফিস সংলগ্ন ময়দানে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তরা সিংহ হাজরা, শালবনী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো সহ পার্শ্ববর্তী বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের বিপুলভাবে জয়যুক্ত করার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন এই জনসভায় একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। পাশাপাশি এই দিন চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *