তৃতীয় দিনেও জোরদার NIA তদন্ত, ১৫০-র বেশি জিজ্ঞাসাবাদ আজই কলকাতায় ফিরছে দল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় NIA এর আধিকারিকরা। রবিবারও কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয়।
NIA সূত্রে খবর, প্রাথমিক তদন্ত পর্ব শেষ করে আজই কলকাতায় ফিরতে পারে তদন্তকারী দল। আগামীকালই তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও গতি আনা হয়েছে।
ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ টিম বুধবার গভীর রাতে কলকাতার বালিগঞ্জে আক্রান্ত এক বিচারকের বাড়িতেও পৌঁছয়। সেখানে বিচারকের সঙ্গে বিস্তারিত কথা বলে ঘটনার আগে ও পরে কী কী ঘটেছিল, কতজনের জমায়েত ছিল এবং পাইলট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কোথায় কোথায় তাঁদের আটকে দেওয়া হয়েছিল—এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়।
পাশাপাশি, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না। সেই দিকগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে রবিবার সকালেই কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে তলব করা হয় মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অনিন্দ্র সরকারকে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তলব বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের বেশি মানুষকে ডেকে পাঠিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে NIA। তদন্তকারীরা মনে করছেন, এই জিজ্ঞাসাবাদ থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে, যা প্রাথমিক রিপোর্টে বড় ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *