মালদায় শক্তি প্রদর্শন তৃণমূলের,বড় মিছিল করে নমিনেশন দাখিল লিপিকা বর্মন ঘোষের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- শনিবার মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন চোখে পড়ল। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নমিনেশন দাখিল করতে গেলেন দলের প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। দুপুর প্রায় বারোটা নাগাদ পুরাতন মালদার সাহাপুর এলাকা থেকে শুরু হয় বর্ণাঢ্য মিছিল।মিছিলে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ, আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, গ্রামীণ ব্লক সভাপতি সুদীপ্ত রায় সহ একাধিক নেতা-কর্মী।ঢাকঢোল, দলীয় পতাকা এবং দিদির উন্নয়নমূলক প্রকল্পের ছবি নিয়ে উৎসবের আবহে এগোয় মিছিল। গোটা এলাকায় তৈরি হয় নির্বাচনী উন্মাদনা।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী লিপিকা বর্মন ঘোষ সকলের আশীর্বাদ প্রার্থনা করেন এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *