ছাপ্পা করে পঞ্চায়েত সমিতি দখল করার অভিযোগ তুলে সভাপতি সহ কর্মাধ্যক্ষের চেয়ার তুলে দিল পুলিশের হাতে BJP।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে ছাপ্পা করে পঞ্চায়েত সমিতির আনন গুলি দখল করেছে তৃণমূল,এই অভিযোগ তুলে মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সভাপতি চেয়ার সহ কর্মদক্ষদের চেয়ার ও প্রধানদের চেয়ার অফিস থেকে বের করে গোটা এলাকা পরিক্রমা করার পর চন্দ্রকোনারোড পুলিশ বিট হাউসের পুলিশের কাছে তুলে দিল বিজেপির নেতাকর্মীরা। পাশাপাশি পঞ্চায়েত সমিতির অফিস কক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দিলেন বিজেপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *