নওদার তৃণমূল নেতা শফিউজ্জামান গ্রেফতার, আদালতে পেশ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গ্রেফতার মুর্শিদাবাদের নওদার তৃণমূল নেতা শফিউজ্জামান শেখ। এই মুহূর্তে বহরমপুর থানা থেকে বের করে আদালতে তোলা হচ্ছে দেখছেন সেই ছবি সরাসরি।
গ্রেপ্তার নওদার তৃণমূল নেতা শফিউজ্জামান শেখ ওরফে হাবিব।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, নওদাই নির্বাচন চলাকালীন সময়ে অশান্তি ও গন্ডগোল পাকানোর অভিযোগ, ভোট দানে বাধা, বিরোধী প্রার্থীদের হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভোটের দিন নওদা বিধানসভার সদ্য নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে বচসা করতেও দেখা গিয়েছে এই তৃণমূল নেতাকে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের ভাগ্নে এই তৃণমূল নেতা শফিউজ্জামান শেখ। গতরাত্রে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *