
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ট্রাক্টর গ্যারেজে বুধবার হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেরিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই দিন বেলা ১১ টা নাগাদ হঠাৎই কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ এবং দমকলকে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটে তা এখনো পরিষ্কার নয়,যদিও গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে দমকল এবং পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।












Leave a Reply