গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে পিংলার কাঁটাপুকুর নেতাজি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের কাঁটাপুকুর এলাকায় কাঁটাপুকুর নেতাজি ক্লাব সংগঠনের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলি ৭২ জন রক্তদাতা রক্ত দান করেন। রক্তদানের পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে প্রত্যেক রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। এই দিন উপস্থিত ছিলেন কাঁটাপুকুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নন্দিনী দে অট্ট সহ অন্যান্য স্থানীয় বিশিষ্ট সমাজ সেবীরা। এই দিন ক্লাব সংগঠনের সভাপতি সৌরভ বর্মন জানিয়েছেন আগামী দিনে সমাজের স্বার্থে বিভিন্ন সমাজ সেবক মূলক কর্মসূচির আয়োজন করা হবে ক্লাব সংগঠনের উদ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *