
আকাশে পূর্ণিমার চাঁদ মায়াবী;
জোৎস্নালোকে অরণ্যের নৈসর্গিকতায় অবগাহন করে একাকী রাতভোর হেঁটে হারাতে চাই চিরতরে।
আকাশে নির্মলতার স্বস্তি, ব্লু- মুন ডাকছে…
বাতাসে হাসনুহানার গন্ধ ,বাতাস ডাকছে…
অরণ্যে হৃদয় নিঃসৃত গান,অরণ্য ডাকছে…
সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে ,সমুদ্র ডাকছে…
নির্জন রাত্রির জীবনের সংলাপ,রাত্রি ডাকছে…
এতো ভালোবাসা,এতো কিছু;কোথায় যাই।
একদিন সবাইকেই চলে যেতে হবে,
কেউ আগে,কেউ পরে। চলে যাব একদিন,
কিছুই হয়নি,বাকী আছে সব ,ভালো কাজ।
ভালো কিছু কাজ,মানুষের জীবনের জন্য-
নক্ষত্ররা ডুবে যাবে,হারিয়ে যাবে চাঁদের হাসি,অন্ধকার শেষে আলোয় ভাসে চরাচর।
হারানোর জন্য একটা ভালো রাস্তা লাগে,রাস্তা-খানাখন্দ,কাঁটা-গাছ,কীভাবে হারাবো,কেন হারাবো,ঈশ্বর ও সময় জানে।
——–












Leave a Reply