এই গ্রীষ্মের দাবদাহে কেশপুরের খেতুয়া বাজারে জলছত্র ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করল বিজেপি যুব মোর্চা ।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এই গ্রীষ্মের দাবদাহে পথ চলতি সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের খেতুয়া বাজারে BJP যুব মোর্চার উদ্যোগে জলছত্রের আয়োজন করা হয়।এইদিন মন্ডল যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা জানিয়েছেন আগামী দিনগুলোতেও একাধিক জায়গায় এই জলছত্রের আয়োজন করা হবে। এই দিন জলছত্রের পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে বৃক্ষরোপন কর্মসূচি করা হয় যুব মোর্চার পক্ষ থেকে। এই দিন শতাধিক চারা গাছ লাগানো হয় এলাকা জুড়ে। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে যুব মোর্চার তরফ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *