বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গড়বেতা শহরে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৫ই জুন অর্থাৎ শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গরবেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা, এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক ব্যক্তিবর্গ। এই দিন বিধায়ক প্রদীপ লোধা জানিয়েছেন পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়নকে ধরে রাখতে প্রত্যেকটি গাছ লাগানোর প্রয়োজন, এই বিধানসভা নির্বাচনে ২৬ হাজার ২২৫ ভোটে জয়লাভ করেছি তাই গ্রিন গড়বেতা করার লক্ষ্যে আজ থেকে শুরু হলো আমার বিধানসভা এলাকায় গাছ লাগানো,আর শুধু গাছ লাগালেই হবে না তার পরিচর্যা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *