
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় মাঝ বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম সুরিত দুবে,বয়স আনুমানিক ৫৬ বছর। বাড়ি দুর্লভগঞ্জ এলাকায়। ঘটনায় জানা যায় শনিবার রাত্রি নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয় ওই ব্যক্তি। তৎক্ষণাৎ খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের প্রচেষ্টায় তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে নিতে বলে ঘোষণা করে। ইতিমধ্যেই পুলিশ রবিবার ওই মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি তদন্ত প্রক্রিয়া শুরু করে।












Leave a Reply