
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর দায়রা আদালতে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরাকে ঘিরে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকরা । রবিবার সকালে সুজয় হাজরা কে মেদিনীপুর আদালতে তোলা হয়। সুজয় হাজরা কে লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায় এবং চোর স্লোগান দেয়। জমি সংক্রান্ত একটি কেলেঙ্কারির অভিযোগে শনিবার সুজয় হাজরাকে গ্রেপ্তার করে শালবনী থানার পুলিশ। গ্রেপ্তারের পর রবিবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান দেন এবং কয়েকজনের হাতে ডিমও দেখা যায়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে।
সুজয় হাজরা ২০২১ সাল থেকে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে বিজেপি প্রার্থী শংকর গুছাইতের কাছে প্রায় ৩৮ হাজার ভোটে পরাজিত হন।
এই দিন আদালত চত্বরে বিজেপি নেতৃত্বের অভিযোগ, ক্ষমতায় থাকার সময় সুজয় হাজরা সাধারণ মানুষের উপর নানা ধরনের অত্যাচার করেছেন এবং প্রশাসনিক প্রভাব খাটিয়েছেন। তাই তাঁর গ্রেপ্তারের ঘটনায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন বলেও দাবি করেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। ইতিমধ্যেই কর্মীরা আদালত চত্বরে মিষ্টি বিতরণ করছে।












Leave a Reply