গড়বেতা হাই স্কুলে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে গরবেতা হাই স্কুলে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। এই দিন নবীন বরণ অনুষ্ঠানের পাশাপাশি বিধায়ককে সম্বর্ধনা জানানো হয় বিদ্যালয়ের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *