ঋণের বোঝায় ভিটেমাটি হারালেন তাঁত ব্যবসায়ী, চোখের জলে ভাসল গোটা পরিবার।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ঋণের দায়ে ঘর ছাড়া হলেন এক তাঁত ব্যবসায়ী ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বেলকুলি গ্রামে। এই গ্রামের স্থায়ী বাসিন্দা সাগর মন্ডল তার একমাত্র বসত বাড়ি বন্ধক রেখে ২০২১ সালে আধার ফাইনান্স কোম্পানি লিঃ থেকে ২ লক্ষ ৬৯ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। মাঝে বেশ কিছু টাকা পরিশোধের পরেও কোম্পানির কাছে সুদে আসলে ঋণ হয়ে যায় ৪ লক্ষ ১০ হাজার ৯৫৫ টাকা। এই ঋণের টাকা অনাদায় থাকায় ফাইনান্স কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শুরু করে। শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীর বাড়ির দখল নেওয়ার অনুমতিও ফাইনান্স কর্তৃপক্ষ পেয়ে যায়। এই ফাইন্যান্স কোম্পানির লোকজন শুক্রবার সরকারি আধিকারিক ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে উপস্থিত হয়। ফাইনাল কোম্পানির লোকজন ওই শিক্ষকের বাড়ির গৃহস্থালি জিনিসপত্র বাইরে বের করে দিয়ে গেট সিল করে দেয়। পাশাপাশি বাড়ি দখলের নোটিশ বোর্ডও লাগিয়ে দেওয়া হয়। বাড়ির বাইরে বসে ওই তাঁত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের চোখের জল ফেলতে দেখা যায়। তাঁত ব্যবসায়ী সাগর মন্ডল বলেন– তাঁত ব্যবসার অবনতি হওয়ায় তিনি আর্থিক জালে ফেঁসে যাওয়ার ফলেই আমার এই অবস্থা। ঘর হারিয়ে পরিবার নিয়ে আমি কোথায় আশ্রয় নেব জানিনা। যদি কোন সহৃদয় ব্যক্তি বা সংস্থা একটা মীমাংসার ব্যবস্থা করেন একটা পরিবার বেঁচে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *