হ য ব র ল সোসাইটি চন্দ্রকোনারোড ইউনিটের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন থ্যালাসেমিয়ার রোগীদের স্বার্থে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে হ য ব র ল সোসাইটি চন্দ্রকোনারোড ইউনিটের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৮১ জন রক্তদাতা রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পীযূষ তেওয়ারি, মলয় ব্যানার্জি, নীল মাধব ব্যানার্জি,বিদ্যুৎ বিষই,মুন্নি বিষই সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *