পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবার বিজেপির দখলে, নতুন সভাধিপতি বামদেব গুচ্ছাইত।

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া হলো তৃণমূলের। জেলা পরিষদের মোট আসন ৭০। তৃণমূল ৫৬ এবং বিজেপি ১৪। ২ জন সদস্যের মৃত্যু হয়। রাজ্যের পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারি সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। আজ সাধারণসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৬৪ জনের উপস্থিতিতে সভাধিপতি ও সহকারি সভাধিপতি নির্বাচিত হয়। জয়দেব মিদ্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের নাম উত্থাপন করেন সভাধিপতি পদের জন্য। সভায় উপস্থিত সকলেই তা সমর্থন করেন। পাশাপাশি পূর্নিমা দাস , বাঁশুরি পন্ডিতকে সহকারি সভাধিপতির নাম প্রস্তাব করেন। সকলেই তা সমর্থন করেন। এদিন জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভা কক্ষে সংবর্ধনা দেওয়া হয় নব নির্বাচিত সভাধিপতি ও সহকারি সভাধিপতিকে। জয়ের পর আতসবাজি ও বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী। এখন ডবল ইঞ্জিন নয়,পঞ্চম ইঞ্জিন, ( কেন্দ্র,রাজ্য, জেলাপরিষদ, সাংসদ ও বিধায়ক সব বিজেপির) সকলকে নিয়ে উন্নয়ন ঘটবে বলে আশাবাদী বিজেপি কর্মীসমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *