মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা, হরিশ্চন্দ্রপুরে পুলিশের সচেতনতা র‌্যালি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। হরিশ্চন্দ্রপুর থানা থেকে শুরু হয়ে র‌্যালিটি কিরণবালা বালিকা বিদ্যালয় পর্যন্ত পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেন। পুলিশ সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার রোধ এবং যুব সমাজকে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিনের র‌্যালি থেকে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *