
মালদা, নিজস্ব সংবাদদাতা:– আজ রথযাত্রা উপলক্ষে মালদা শহরের মকদমপুর এলাকায় রায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ভক্তদের জন্য বিশেষ পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে এই পরিষেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং রায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার সুকমার রায়। রথযাত্রায় অংশ নিতে আসা ভক্তদের কথা মাথায় রেখে শিবিরে বিনামূল্যে পানীয় জল, জিলেপি, মিষ্টি বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবে আগত মানুষের সুবিধার্থে এবং মানবিক পরিষেবার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনভর ভক্তদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন আয়োজকরা।












Leave a Reply