মেদিনীপুর শহরের সুজাগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটির রথযাত্রার পূর্ণ তিথিতে মা দুর্গার মূর্তি তৈরির পাঠ পুজো সম্পন্ন ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রথযাত্রার পণ্য অতিথিতে দুর্গাপুজোর মূর্তি তৈরির পাটা পূজো হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সুজাগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা কমিটিতে। এই পাটা পূজার মধ্য দিয়ে মূর্তি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উদ্যোক্তারা বললেন এই পাটা পূজোর সময় থেকেই কার্যত আমাদের দুর্গাপূজার উৎসব শুরু হয়ে যায়। সুজাগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা আয়োজন করে মেদিনীপুরের জগন্নাথ মন্দির চকের মহাবীর ক্লাব। পুজোটি এবার ৭৬ তম বর্ষে পদার্পণ করেছে। রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *