গড়বেতার এরিয়ামারা উত্তরণ স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের এরিয়ামারা উত্তরণ স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং বগড়ি প্রবাহিকা সংসদ ও মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিন এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে ৩৩ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানিয়েছেন ক্লাবের সদস্য শান্তি নাথ সামন্ত, অনন্ত সামন্ত, বৃন্দাবন ঘোষ, সুজয় ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে অন্যান্য ক্লাব সংগঠনের সদস্যরা। রক্তদানের পাশাপাশি পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজয়ানকে ধরে রাখতে প্রত্যেক রক্তদাতা’দের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। আগামী দিনেও এই ধরনের সমাজ সেবক মূলক কর্মসূচি গ্রহন করা হবে বলে ক্লাব সংগঠনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *