
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ফালাকাটা ব্লকে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে ফালাকাটা বিডিও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার, ব্লক প্রশাসনের আধিকারিক ও কর্মীরা।












Leave a Reply