
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মাসিক ৩,০০০ টাকা করে পাওয়ায় খুশি দাসপুরের জোতঘনশ্যাম এলাকার মহিলারা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজন করা হয় একটি মহা মিছিল।
মিছিলে এলাকার বহু মহিলা অংশগ্রহণ করেন। তাঁদের বক্তব্য, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা পাওয়ায় সংসারের বিভিন্ন প্রয়োজন মেটাতে তাঁদের সুবিধা হচ্ছে। প্রকল্পের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাসপুর বিধানসভার বিধায়ক তপন দত্ত, জেলা সহ-সভাপতি প্রশান্ত বেরা-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।
মিছিলকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এবং তাঁদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি।
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আয়োজিত এই মিছিলের মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের বক্তব্যও তুলে ধরা হয়।












Leave a Reply