
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মানিকচকের মথুরাপুর এ পরিবহন দপ্তরের বিশেষ অভিযান। রাজ্য সড়কের যাতায়াতকারী টোটো ও বিভিন্ন বিদ্যুৎ চালিত ছোট গাড়িতে ধরপাকড় চালালো তারা। বৃহস্পতিবার মথুরাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রায় কুড়িটির টোটো এবং পাঁচটি ছোট বিদ্যুৎ চালিত গাড়ি এমনকি বেশকিছু বাইক ও আটক করে পরিবহন দপ্তর। মূলত বিগত দুই সপ্তাহ ধরে বন্ধ বাস , তাদের মূল দাবি রাজ্য সড়কের প্রোটোসহ বিভিন্ন ছোট বিদ্যুৎ চালিত গাড়িগুলি বন্ধের দাবি। সেই কারণে এই ধরপাকড় বলে জানা গেছে।












Leave a Reply