
কলকাতা, নিজস্ব সংবাদদাতা ২৬ আগস্ট:- রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে ফের সাফল্যের নজির। খড়গপুরে অনুষ্ঠিত সর্বভারতীয় ক্যারাটে প্রতিযোগিতায় ‘অল ইন্ডিয়া গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ খেতাব অর্জন করলেন কলকাতার বেহালার বাসিন্দা রাজদ্বীপ বিশ্বাস।
গত ২২ ও ২৩ আগস্ট, ২০২৬ খড়গপুরে অনুষ্ঠিত হয় *’Mas Oyama Challenge Cup – All India Kyokushin Karate Championship 2026’*। প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করে Kharagpur Kyokushin Fight Academy এবং Kyokushin Kenbukai India। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু প্রতিযোগীর মধ্যে কঠিন লড়াইয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেন রাজদ্বীপ।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার চেয়ারম্যান ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রী দিলীপ ঘোষ।
রাজদ্বীপ বিশ্বাস কলকাতার বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি অঞ্চলের *বরিষা একতা সংঘ ক্যারাটে ক্লাবের* একজন নিয়মিত ছাত্র। তার এই সাফল্যে উচ্ছ্বসিত ক্লাবের সকল সদস্য।
রাজদ্বীপের প্রশিক্ষক, ভারতের ব্রাঞ্চ চিফ *Shihan Supratim Mitra (5th Dan Black Belt)* বলেন, “রাজদ্বীপ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। ক্যারাটের পাশাপাশি সে পড়াশোনাতেও কৃতী। সে একজন ইঞ্জিনিয়ার এবং সদ্য কর্মজীবন শুরু করেছে। পেশাগত ব্যস্ততার মধ্যেও অধ্যবসায়, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার ফলেই আজ সে এই জায়গায় পৌঁছেছে। তার এই সাফল্য আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বরিষা একতা সংঘ ক্যারাটে ক্লাবের পক্ষ থেকে রাজদ্বীপ বিশ্বাসকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।












Leave a Reply