শহীদ মাতঙ্গিনী ব্লকেরচিয়ারা ও বুড়ারি গ্রামবাসী বৃন্দের পরিচালনায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহা মিছিল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহা মিছিলের আয়োজন করা হলো।

চিয়ারা ও বুড়ারি গ্রামবাসী বৃন্দের পরিচালনায়* এই মিছিলে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। হাতে ইসলামিক পতাকা ও নবী প্রেমের স্লোগান নিয়ে বুরারি থেকে মেছেদা পর্যন্ত* মিছিলটি পরিক্রমা করে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিলটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন এলাকার সমস্ত গ্রামবাসী।
মসজিদের ইমাম সাহেব শেখ সাকির আলী দেশবাসী ও বিশ্ববাসীর উদ্দেশ্যে শান্তির বার্তা দেন তিনি বলেন নবী মোহাম্মদ এই দিনে আগমন হয়েছিলেন এবং সারা বিশ্বের কাছে শান্তির বাত্রা দিয়েছিলেন। এবং তিনি বিশ্বের কাছে মানবতা শিখিয়েছেন মানুষ কিভাবে পৃথিবীতে চলবেন তা শিখিয়েছেন তাই ওনার আগমনের দিনটিকে আমরা মিছিল জলসায় ইত্যাদির মাধ্যমে পালন করে থাকি। এবং তিনি আরও বলেন আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে যাতে ভারতবর্ষে বাস করি এবং হিংসা বিদ্বেষ যাতে ছড়িয়ে না পড়ে সেগুলি আমাদের প্রত্যেকটি ভারতবাসীকেই নজর রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *