
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-কালনা প্রেসক্লাবের তরফে রাখি বন্ধন উৎসব পালন কালনার মহকুমা উপ সংশোধনাগারে। সেখানে বন্দীদের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টিমুখ করানো হয়। এদিন বৃহস্পতিবার কালনার জ্ঞানানন্দ মঠে রাখি বন্ধন উৎসব দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরবর্তী সময়ে কালনার মহকুমা উপ সংশোধনাগারের সেখানে বিচারাধীন থাকা প্রায় ১০৫ জন বন্দিকে এবং সংশোধনাগারের পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি কালনা কোট, কালনা হসপিটাল এবং কালনা স্টেশনে রাখি বন্ধন উৎসবে শামিল হয় প্রেসক্লাবের সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন, প্রেসক্লাবের সম্পাদক দুলাল দত্ত, সভাপতি রিতা ভট্টাচার্য সহ প্রেসক্লাবের বিভিন্ন সদস্য সদস্যরা।












Leave a Reply