
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিলাসবহুল গাড়িতে করে গরু পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই গাড়ি থেকে পাঁচটি গরু উদ্ধার করল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। রবিবার গভীর রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর বাঁধের পাড় শ্মশানঘাট সংলগ্ন বীরকিটি ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে গরু পাচারের খবর পেয়ে ওই এলাকায় নজরদারি শুরু করেন জটেশ্বর ফাঁড়ির পুলিশকর্মীরা। এরপর একটি বিলাসবহুল গাড়িকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাচারকারীরা। এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি গরু উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ওই গরু ও গাড়িটিকে নিয়ে আসা হয় জটেশ্বর পুলিশ ফাঁড়িতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গরুগুলিকে খোয়ারে পাঠানো হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে কারা জড়িত এবং গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।












Leave a Reply