
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- সোমবার ফালাকাটা ব্লকের বেংকান্দি জামতলা এলাকায় বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিনজন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেংকান্দি জামতলা এলাকায় একটি মোটরসাইকেল ও একটি স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে দু’টি গাড়িতে থাকা মোট তিনজন গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply