
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বক্সায় আনা হল বাঘিনীকে। হাসিমারা এয়ারফোর্স থেকে বুধবার সকালে কনভয়ের মাধ্যমে আনা হয়েছে ওই বাঘিনীকে। এদিন ওই কনভয়ে বক্সার উচ্চপদস্থ আধিকারিকরা থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরাও ছিলেন। নতুন অতিথিকে স্বাগত জানাতে এলাকায় একাধিক কাটআউট লাগানো হয়েছে। ‘দ্য কিং রিটার্নস টু বক্সা’, হোর্ডিংও লাগানো হয়েছে একাধিক জায়গায়। জানা গিয়েছে, আগামী ২ অক্টোবর নতুন অতিথিকে বক্সা টাইগার রিজার্ভে ছাড়া হবে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে বক্সায় বাঘ ফেরায় খুশি বনকর্তা, স্থানীয়রাও।












Leave a Reply