গান-নৃত্যে শ্রুতির ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা নাট্যতীর্থ মন্মথ মঞ্চে ৫০ শিল্পীর পরিবেশনা, দর্শকাসনে সঙ্গীতপ্রেমীদের ভিড়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- গান ও নৃত্যের পরিবেশনায় বালুরঘাটের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে অনুষ্ঠিত হল শ্রুতি সংগীত শিক্ষাঙ্গনের ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের কর্ণধার সংগীত প্রদীপ্তা ঠাকুরের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বয়সের প্রায় ৫০ জন শিল্পী অংশ নেন। তাঁদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী-সহ বিভিন্ন ক্ষেত্রের গুণীজনেরা। শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে মঞ্চে ভিড় করেন বহু সংস্কৃতিপ্রেমী ও সঙ্গীতানুরাগী। দর্শকাসন কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। প্রতিষ্ঠানের বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের একসঙ্গে মঞ্চে অংশগ্রহণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল।
সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের শিল্পচর্চা ও প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরেন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে অর্জিত দক্ষতা মঞ্চে পরিবেশনের সুযোগ করে দেয় এই বার্ষিক আয়োজন। শ্রুতি সংগীত শিক্ষাঙ্গনের এই অনুষ্ঠানকে ঘিরে শিল্পী, সঙ্গীতপ্রেমী ও গুণীজনদের উপস্থিতিতে নাট্যতীর্থ মন্মথ মঞ্চে তৈরি হয় সাংস্কৃতিক মিলনক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *