দশমীর মেলার প্রস্তুতি শুরু জটেশ্বরে, প্রাচীন গরুহাটি ময়দান সংস্কারের কাজ শুরু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- জটেশ্বরের প্রাচীন গরুহাটি ময়দানে দশমীর মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হল। ওই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাঠ পরিষ্কার ও সংস্কারের কাজ। এদিন জেসিবি নামিয়ে মাঠ পরিষ্কারের কাজ শুরু করা হয়। জটেশ্বর দশমী ঘাট কমিটির সদস্যরা জানান, দশমীর মেলা আয়োজনের সময় যাতে কোনওরকম সমস্যা না হয়, সে কথা মাথায় রেখেই আগাম মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার জন্য মাঠকে প্রস্তুত করে তুলতেই এই কাজ শুরু করা হয়েছে বলে জানান তাঁরা। জটেশ্বরের প্রাচীন গরুহাটি ময়দানকে ঘিরে দশমীর মেলার আলাদা পরিচিতি রয়েছে। সেই মেলা আয়োজনের লক্ষ্যে এবারও আগে থেকেই প্রস্তুতি শুরু করল দশমী ঘাট কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *