দেবী দুর্গা সম্মান ২০২৬ পেল বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব, সমাজ সচেতনতা বিভাগে স্বীকৃতি মহানবমীতে হোমযজ্ঞে অংশ নিলেন সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- দেবী দুর্গা সম্মান ২০২৬-এ সমাজ সচেতনতা বিভাগে পুরস্কৃত হল বালুরঘাটের বিংশ শতাব্দী ক্লাব পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে দুর্গাপুজোর বিভিন্ন বিভাগে এই সম্মান প্রদান করা হয়েছে এ দিকে পুজোর ৬৭তম বর্ষে মহানবমীর সকালে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হোমযজ্ঞে অংশ নেন ক্লাবের সদস্যরা
সাবেকি রীতিনীতি মেনে পুজোর আয়োজনের পাশাপাশি মণ্ডপসজ্জায় আধুনিকতার ছোঁয়া রেখেছেন উদ্যোক্তারা বাংলার চেনা দুর্গোৎসবের আবহ অক্ষুণ্ণ রেখে নতুনত্বের মেলবন্ধন ঘটানোই এ বারের পুজোর অন্যতম বৈশিষ্ট্য মহানবমীতে পুজো অর্চনার পর নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় হোমযজ্ঞ
মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন ভাই ডেকোরেটার্সের রাজ নারায়ণ সাহা চৌধুরী প্রতিমা নির্মাণ করেছেন হিলির মৃৎশিল্পী মধুসূদন দাস মণ্ডপসজ্জা ও প্রতিমা নির্মাণে তাঁদের কাজ এ বারের আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ সাবেকি পুজোর ঐতিহ্য বজায় রেখেই সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া দিতে চেয়েছেন উদ্যোক্তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *