
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা ::—অবৈধভাবে বেড়ে ওঠা গাঁজা গাছ নষ্ট করতেও কোনও রেয়াত করল না জটেশ্বর ফাঁড়ির পুলিশ। দা দিয়ে কেটে ফেলা হল একের পর এক গাছ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ঘাটপার সরুগাও এলাকায় অভিযান চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ওই এলাকার একটি বাড়ি থেকে গাঁজা গাছ কেটে নষ্ট করার পাশাপাশি সেগুলি পুড়িয়েও দেওয়া হয়। তবে এদিন কাউকে গেফতার করা সম্ভব হয়নি। জটেশ্বর ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে গাঁজা গাছ চাষের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।












Leave a Reply