ধনতেরাসে মানবতার বন্ধনের উদ্যোগ, পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- ধনতেরাসের পুণ্যলগ্নে মানবিক উদ্যোগের নজির গড়ল স্বেচ্ছাসেবী সংস্থা ‘মানবতার বন্ধন’। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বাঁশডিহা জুনিয়র হাই স্কুলে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সামগ্রী।

এদিন বিদ্যালয়ের মোট ২০ জন ছাত্রছাত্রীর হাতে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী তুলে দেন সংস্থার সদস্যরা। উৎসবের আনন্দকে ভাগ করে নেওয়ার পাশাপাশি পড়ুয়াদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ কুণ্ডু, দিব্যেন্দু সিংহ রায়, চিরঞ্জিত রানা, দীপক নন্দী, পথিক চৌধুরী, গঙ্গা দে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবের আবহে এমন মানবিক উদ্যোগে খুশি বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। উৎসবের আনন্দের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরল ‘মানবতার বন্ধন’-এর এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *