বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেলো দুটি ঘর।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেলো দুটি ঘর। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ফালাকাটা ব্লকের আলিনগরের অতীত পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ আগুন দেখতে পায় পরিবারের লোকজন। এরপর স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে খবর দেওয়া হয় ফালাকাটা দমকল কেন্দ্রে। ফালাকাটা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার শ্যামল রায়ের দুটি ঘর ভস্মীভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকার মতো বলে পরিবার সুত্রে জানা গিয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *