বিজেপির পোষ্টার,ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে মেদিনীপুর শহরে।

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বিজেপির পোষ্টার,ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ড এলাকায়। গতকাল অর্থাৎ বুধবার পৌর নির্বাচনের নোমিনেশন পর্ব শেষ হয়। তার পর থেকে নির্বাচনে অংশগ্ৰহনকারী রাজনৈতিক দলগুলো প্রচারে নেমে পড়েছে। রাজনৈতিক কর্মী সমর্থকরা চতুর্দিকে নিজের দলের পোষ্টার ব্যানার ফেস্টুন দিয়ে এলাকায় ছেয়ে দেয়। গতকাল রাতেই শহরের ১৮ নং ওয়ার্ড এলাকায় বিজেপি প্রার্থী মিলন মাইতির পোষ্টার ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। তৃনমূলের নাম না করে বিজেপি প্রার্থীর অভিযোগ ভোটের আগে পুলিশ প্রশাসনকে সংগে নিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে বিরোধী দল। এটা নোংরা রাজনীতি হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে কোতওয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *