রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন খড়গপুর টাউন থানায় আই সি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- ফের সম্মান পশ্চিম মেদিনীপুরের ঝুলিতে। রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন খড়গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়।দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে কর্মরত বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। সুনামের সঙ্গে তিনি জেলার একাধিক থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে কর্মরত থেকেছেন। বর্তমানে তিনি খড়্গপুর টাউন থানার আইসি।
তাঁর দক্ষতা ও কাজের জন্য ইতিপূর্বে ২০১২ সালে রাজ্য সরকারের পক্ষ থেকে “প্রশংশা” নামক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এবার রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন তিনি। যার ফলে তিনি খুশি।তিনি বলেন এই সম্মান শুধু আমাকে নয় আমার সহ কর্মীদের ও আরো ভালো ভাবে কাজ করার জন্য অনুপ্রেরনা যোগাবে।খড়গপুর টাউন থানার আই সি রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ায় খুশি খড়গপুর টাউন থানার পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *