শান্তিপুরে পথদুর্ঘটনায় মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার বেউয়া গ্রামের এক লরি চালক গুরুতর অসুস্থ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর বাইপাসে আজ ভোর রাতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে, গুরুতর আহত এক লরি ড্রাইভারের পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছেনা তার মোবাইল হারিয়ে যাওয়ার কারণে
এলাকা সূত্রে জানা যায় আজ ভোর সাড়ে তিনটে নাগাদ শান্তিপুর বাইপাসে দুটো লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ড্রাইভারকে কৃষ্ণনগরে টান্সফার করে শান্তিপুর হাসপাতাল থেকে। 21 বছর বয়সি যুবকের নাম ডালিম শেখ। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানা বেউয়া গ্রামে তার বাড়ি। তিনি কলকাতায় বালির লরি খালি করে ফিরছিলেন ফারাক্কার পথে, শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় কলকাতাগামী একটি ভর্তি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বর্তমানে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। এই খবরটি সম্প্রচারের উদ্দেশ্য ফারাক্কা থানা এবং তার পরিবার স্বজন অথবা নিকট আত্মীয়দের দৃষ্টি আকর্ষণের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *