পৌরসভা ভোটে ভরা ডুবির পর আসন্ন পঞ্চায়েত ভোটে জয়ের লক্ষে ঝাড়গ্রামে সাংগঠনিক বৈঠক দিলীপের।

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা : পৌরসভা ভোটে ভরা ডুবির পর আসন্ন পঞ্চায়েত ভোটে জয়ের লক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । সাংগঠনিক বৈঠক এর দিনে পাঁচ রাজ্যের নির্বাচনে চারটি রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে । তাই এই খুশীতে ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয়ে মিষ্টিমুখ করেন সকলে ।

এদিন দিলীপ ঘোষ বলেন , সারা দেশের লোক বিজেপির সঙ্গে আছে মোদির সঙ্গে আছে সেটা আবার প্রমাণ হলো। প্রায় একই রাজ্যে বারবার জিতছি বেশি সংখ্যা নিয়ে জিতছি,মোদি এবং বিজেপির কোন বিকল্প নেই আমাদের রাজ্য সরকার উন্নয়নর কাজ করেছে । এতদিন জাতপাত ধর্ম ভাষার রাজনীতি চলত মোদীজি সবকা সাথ সবকা বিকাশ কথা বলেছিলেন সেই রাজনীতি আমরা করেছি মানুষ বিশ্বাস করেছেন তাই ভোট দিয়েছেন ।

পৌরসভা ভোটের ফল প্রসঙ্গে তিনি বলেন , আমরা এখানে যখন শুরু করেছিলাম তখন আমাদের এখানে কোন কাউন্সিলর ছিল না আমরা ক্যান্ডিডেট দিতে পারিনি কিন্তু এবারে ক্যান্ডিডেট দিয়েছে কিন্তু বিধানসভার পর থেকে যেভাবে সন্ত্রাস ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই জন্য আমাদের কর্মীরা বেরোননি অনেকে, নির্বাচন লড়তে আসেননি প্রস্তুতি আমরা লাগাতে পারিনি তাই এই রেজাল্ট হয়েছে যেভাবে আমরা লড়াই করে পঞ্চায়েত জিতেছিলাম পার্লামেন্ট জিতেছিলাম সেভাবে আবারও আমরা পঞ্চায়েত জিতবো পার্লামেন্ট জিতবো ।

সাংগঠনিক বৈঠক এর অনেক মন্ডল সভাপতি অনুপস্থিত এই প্রসঙ্গে তিনি বলেন, ডাকা হয়েছে অনেককেই তারা আসেনি অনেকদিন নিস্ক্রিয় হয়ে আছেন কেন আসেননি কারণ জানা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *