নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর নবনির্মিত জাতীয় সড়কে আবারো পথদুর্ঘটনা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর সুকান্ত পল্লী এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সম্প্রতি কয়েকদিন আগে সেখানেই পথের সামনে দাঁড়িয়ে থাকা দুই যুবককে প্রবল গতিতে ধেয়ে আসা চারচাকা গাড়ি ধাক্কা মারে গুরুতর জখম হয় তারা।
তাই নিয়ে এলাকাবাসীর প্রশাসনের কাছে দাবি অনুযায়ী সেখানে যাতে জোরে গাড়ি না যেতে পারে সেই জন্য একটি স্থানান্তরযোগ্য রেলিং ব্যবস্থা করেছে শান্তিপুর থানার পুলিশ। কৃষ্ণনগর টালি কলোনি এবং পাটকাঠি কলোনির 4 বন্ধু দুটি মোটর সাইকেল নিয়ে ঘুরতে আছে, এলাকাবাসী লক্ষ্য করে তারা দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই রেলিংটিতে , দুজন গুরুতর জখম হয়ে পথচারী এক টোটো চালকের সহায়তায় চিকিৎসার জন্য আসে শান্তিপুর স্টেট জেনারেল জন্য হাসপাতালে। অপর দুই বন্ধু, বাকবিতণ্ডায় জড়িয়ে পরে এলাকাবাসীর সাথে। যদিও তারা অভিযোগ করে এলাকাবাসী তাদের প্রহার করেছে। এলাকাবাসীরা অস্বীকার করে, বলেন তারাই ওই রেলিঙে সজোরে ধাক্কা মারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *