ব্যক্তিগত শত্রুতার জেরে এই আক্রমণ, এর সঙ্গে পরকীয়ার কোন সম্পর্ক নেই।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ব্যক্তিগত শত্রুতার জেরে এই আক্রমণ, এর সঙ্গে পরকীয়ার কোন সম্পর্ক নেই। গতকাল শান্তিপুরে ধারালো অস্ত্রের কোপের ঘটনায় প্রতিক্রিয়া দিলেন আক্রান্ত ব্যক্তি কল্যাণ গুহ। গতকাল দিনের আলোয় নদীয়ার শান্তিপুরের হোটেল ব্যবসায়ী কল্যাণ গ্রহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারে ওই এলাকারই যুবক সায়ন্তন সাহা (রিজু)। অভিযোগ ওঠে সায়ন্তন সাহার মায়ের সঙ্গে ওই হোটেল ব্যবসায়ী কল্যাণ গুহর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই কারণেই ওই যুবক তাঁকে হামলা করেছে। সোমবার পরকীয়ার ওঠা অভিযোগ অস্বীকার করলেন আক্রান্ত ব্যবসায়ী কল্যাণ গুহ। তিনি বলেন ওই যুবক সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তাই নয় জুয়া সাট্টা খেলাও তার নেশা। ওই যুবক প্রাই সই তার মাকে মারধর করে এবং সম্পত্তি হাতিয়ে নিতে চায়। মূলত আমি তার প্রতিবাদ করায় ব্যক্তিগত আক্রোশের মুখে পরি। সেই কারণেই পুরনো রাগ বস তো আমাকে হামলা চালায় ওই যুবক। প্রশাসনের কাছে আবেদন দ্রুত ঐ যুবককে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। প্রতিবেশীদের দাবি অভিযুক্ত ওই যুবক বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। কল্যান গুহ তার প্রতিবাদ করাতে তার ওপর এই আক্রমণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *