খাবার নিয়ে পারিবারিক বিবাদ, দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা: খাবার নিয়ে পারিবারিক বিবাদ। দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। উত্তেজিত গ্রামবাসীদের হাতে আক্রান্ত অভিযুক্ত। আক্রান্ত তিন জনের মধ্যে দুজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মোথাবাড়ি থানার সন্তোষ টোলা এলাকায়। জানা গেছে আক্রান্তরা হল গৌড় সরকার, কার্তিক সরকার এবং শ্যাম সরকার। জানা যায় এদিন সকালে খাবার নিয়ে পারিবারিক বিবাদ শুরু হয়। এর জেরে শ্যাম সরকার লাঠিসোটা নিয়ে গৌড় সরকার এবং কার্তিক সরকার কে মারধর করে। এরপরই উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্ত শ্যাম সরকারকে ধরে মারধর করে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন সকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *