বীরভূমের রামপুরহাটে অগ্নিকাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ার সদর থানায় বিক্ষোভ বিজেপির।

আবদুল হাই, বাঁকুড়াঃ বীরভূমের রামপুরহাট অগ্নিকাণ্ডের প্রতিবাদে বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখাল জেলা বিজেপি নেতৃত্ব। এই দিন জেলার বিজেপি সমর্থকদের সাথে নিয়ে এবং মহিলা মোর্চার নেতৃত্বকে সাথে নিয়ে সদর থানায় বিক্ষোভ দেখায় । বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনিলরুদ্র মন্ডল সংবাদিকদের মুখোমুখি হয়ে রামপুরহাট কান্ডে রাজ্য তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন ।‌ তিনি বলেন যে এটি খুবই দুঃখের যে আজ পশ্চিমবঙ্গে মানুষের জীবনের কোন দাম নেই সে মহিলা হোক বা শিশু সকলের প্রাণ সংশয় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী বলেন তিনি নিশ্চুপ তিনি বলেন সরকার নিশ্চুপ থাকতে পারে কিন্তু বিজেপি নিশ্চুপ থাকবে না তাই আজ পুলিশের আধিকারিকদের কাছে এসে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন তিনি বলেন যে যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী দিনে বিজেপি তাদের আক্রমণ আরো তীব্র করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *