সাফাই কর্মীরা সংবর্ধনা দিলেন পৌর প্রধানকে।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- সদ্য পৌর প্রধান পদে নিযুক্ত হয়েছেন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। বিভিন্ন ক্লাব, সংস্থা, বাজার সমিতি, সামাজিক সংগঠনের সদস্যরা সংবর্ধনা প্রদান করেছেন তাঁকে। তাই বাদ যাননি সাফাই কর্মীরাও। আজ বৃহস্পতিবার দুবরাজপুরের সাফাই কর্মীরা সংবর্ধনা দিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডেকে। উল্লেখ্য, যাঁরা প্রতিদিন সকালে জনসাধারণের বাড়ির দরজায় দরজায় গিয়ে নোংরা আবর্জনা গাড়িতে করে তুলে নিয়ে সমাজকে পরিস্কার পরিচ্ছন্ন রাখেন তাঁরাই আজ পৌরপ্রধান পীযূষ পান্ডেকে মিষ্টি ও পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা জানালেন। এই সংবর্ধনা পেয়ে স্বভাবতই খুশি পৌর প্রধান পীযূষ পাণ্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *