শুক্রবার জলপাইগুড়ি দিনবাজার ব‍্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ব‍্যবসায়ীদের রক্ত দানে উৎসাহিত করলেন নব নিযুক্ত চেয়ারম্যান পাপিয়া পাল ।শুক্রবার জলপাইগুড়ি দিনবাজার ব‍্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়েছিল কালি মন্দীর সংলগ্ন নতুন মার্কেট কমপ্লেক্সে।শিবির টির উৎবোধন করেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল।শিবির টি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হসপিটালে র ব্লাড ব্যাংকের চিকিৎসকরা।সংগৃহিত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে দিনবাজার কল‍্যান ব‍্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছেl এদিনের শিবিরে অধিকাংশ ব্যাবসায়ী স্বেচ্ছায় রক্তদান করেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *