পশুর প্রতি ভালোবাসার নজির গড়লেন এক যাত্রী।চলন্ত গাড়ি থেকে নেমে আহত ষাড়ের সেবা করতে লাগলেন তিনি।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দুর্ঘটনায় আহত ষাড়কে গাড়ি থেকে নেমে ষাড়ের সুস্থতা করতে লাগল এক মহিলা যাত্রী।ঘটনা টি ঘটেছে আসাম মোড়ের কাছে সুভাষ নগর এলাকায়।শনিবার সকালে এই এলাকায় একটি ষাড়কে মেরে পালিয়ে যায় একটি জাতীয় সড়কদিয়ে যাওয়া একটি লড়ি। এরপর আশেপাশের মানুষ ও পশু বন্ধু অরিন্দম বিশ্বাস ষাড়ের প্রাথমিক চিকিৎসা করা শুরু করে। সেই মূহুর্তে গাড়ি করে যাচ্ছিল এক মহিলা যাত্রী। ষাড়ের এই অবস্থা তিনি গাড়ি থেকে দেখতে পান। সাথে সাথে চলন্ত গাড়ি থামিয়ে এখানে এসে ষাড়টির সেবা সুস্থতা করতে লাগে। খবর দেবা হয় পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটাজীকে। তিনি সাথে সাথে একটা গাড়ি পাঠিয়ে দেন।এরপর গোশালায় ষাড়টিকে নিয়ে চিকিৎসা শুরু করা হয়। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *