মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যে ভাবে রক্তের অভাব দেখা দিয়েছে সেই দিকে নজর রেখে রক্তের সংঙ্কট মেটাতে এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টির সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যে ভাবে রক্তের অভাব দেখা দিয়েছে সেই দিকে নজর রেখে রক্তের সংঙ্কট মেটাতে এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টির সদস্যরা,রবিবার সকাল থেকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বৈষ্ণবনগর চাই পাড়ায় রবিবার অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।এদিন বিজেপির সদস্য ছাড়াও এলাকার বাসিন্দারা রক্ত দান শিবিরে রক্তদন করতে এগিয়ে আসেন।এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, প্রাক্তন বিধায়ক স্বাধীন ঘোস সহ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। স্বেচ্ছায় রক্তদান শিবিরের প্রায় শতাধিক রক্তদাতারা স্বেচ্ছায় রক্ত দান করেন বলে জানাগিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *