জল শহরের সোনার মেয়ে সুভার্থী।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জিতে এসিনায় মিটে অংশ নেবার পথ প্রশস্ত করলো সুভার্থী মাহাতো।

জলপাইগুড়ি শহর আজ থেকে নয়, জন্মলগ্ন থেকেই এই ঐতিহ্যবাহী শহর থেকে দেশ এবং আন্তর্জাতিক মহলে সারা ফেলেছেন এমন তালিকা অনেক টাই দীর্ঘ, এবার জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ৬৯কেজি বিভাগে অংশ নিয়ে সর্ন পদক জয় করে জলপাইগুড়ি শহরের কৃতিদের তালিকাকে আরো দীর্ঘ করে তুললো সুভার্থী মাহাতো।
নিজের এই সাফল্যের ব্যাপারে বলতে গিয়ে এই জাতীয় ক্রীড়াবিদ বলেন, এই বিভাগে স্বর্ণপদক পাওয়ার জন্য আগামীতে এশিয়ান পাওয়ার লিফটিং কম্পিটিসনে সুযোগ পাবার পথ অনেক টাই প্রসস্থ হলো, আমি চাই আগামীতে দেশের হয়ে আরো সন্মান এবং পদক জিতে আনতে।
ইতিমধ্যে জলপাইগুড়ি শহরের এই কৃতি ক্রীড়াবিদকে তার সাফল্যের জন্য সংবর্ধনা দেবার প্রস্তুতি ও শুরু হয়েছে।
অপরদিকে সুভার্থীর এই সাফল্যের পেছনে যার অসীম আশীর্বাদ তিনি মেয়ের এই প্রাপ্তিতে যেমন খুশি পাশাপাশি মেয়ে আরও বড় ক্রীড়াবিদ হয়ে দেশ এবং দোষের সন্মান বৃদ্ধি করবে ,এমন প্রার্থনাই করছেন ঈশ্বরের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *